1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উল্লাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উল্লাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সারাদেশের ন্যায় একযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়ায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮ শত ৫২ জন।

এতে ৬ টি কেন্দ্রে উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজে ২ হাজার ২ শত জন, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজে ১ হাজার ৪ শত ৭২ জন, ধরইল উচ্চ বিদ্যালয়ে ৮ শত ৬৪ জন, লাহিড়ী মোহনপুর কে.এম ইনস্টিটিউটে ১ হাজার ৭২ জন, কয়ড়া ফাজিল মাদ্রাসা ভোকেশনাল কেন্দ্রে ৩৪ জন ও উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ২ শত ১০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

৬ টি কেন্দ্রের ১০টি ভ্যানুতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে. এম সামছুল হক জানান, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!