1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উলিপুরে ৪ গরুসহ বসতবা‌ড়ি আগুনে পুড়ে ছাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

উলিপুরে ৪ গরুসহ বসতবা‌ড়ি আগুনে পুড়ে ছাই

প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে আগুনে চারটি গরুসহ পাঁচটি ঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রা‌তে উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বা‌ড়ির মা‌লিক রফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার রা‌তে হঠাৎ তার বাড়ির রান্নাঘরে আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া, ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলু আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের স্ত্রী আজিতা বেগম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। কষ্ট করে গড়া সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।

এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!