1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উলিপুরে ১২ বছর ধরে ভাঙা ব্রিজ, দুর্ভোগে ২০ হাজার মানুষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

উলিপুরে ১২ বছর ধরে ভাঙা ব্রিজ, দুর্ভোগে ২০ হাজার মানুষ

প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাঁকোর পাড় এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের খালের ওপর নির্মিত ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায় এক যুগ ধরে চরম ভোগান্তিতে রয়েছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে। কিন্তু উদ্বোধনের এক বছরের মধ্যেই বন্যার পানির তোড়ে ব্রিজটির একপাশ ধসে পড়ে এবং দুই পাশের সংযোগ সড়কও ভেঙে যায়। এরপর থেকে ব্রিজটি আর ব্যবহার উপযোগী করা হয়নি।

ব্রিজটি ভেঙে যাওয়ায় লেনোর, কুরারপাড়া, বোতরা, দোলান, পাঁচগ্রাম, নদীরপাড়, পানাতিপাড়া, বটতলাসহ অন্তত ১০ গ্রামের মানুষের উলিপুর ও কুড়িগ্রাম জেলা শহরের সঙ্গে সহজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থী, রোগী এবং কৃষিপণ্য পরিবহনকারী কৃষকরাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, আর শুকনো মৌসুমে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হয়।

স্থানীয় বাসিন্দা আলামীর হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার্থী জুই আক্তার জানায়, বর্ষাকালে নৌকায় পারাপার করতে ভয় লাগে। ফলে নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব হয় না। অন্য সময়ও অনেক ঘুরপথে যেতে হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান জানান, সাঁকোর পাড় এলাকায় নতুন ব্রিজ নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে নির্মাণকাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!