1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি, বাকি কোন ক্লাবের কত আয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি, বাকি কোন ক্লাবের কত আয়

প্রতিনিধি

উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি, বাকি কোন ক্লাবের কত আয়
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ইউরোপসেরা ক্লাবের এই প্রতিযোগিতার গত আসরে প্রথমবার ৩৬ দল অংশ নিয়েছিল। নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানিও বিশাল অঙ্কে বাড়ায় উয়েফা। ফলে প্রথমবার ইউসিএল চ্যাম্পিয়ন হওয়া পিএসজি সবমিলিয়ে ১৬৮ মিলিয়ন ডলার বা ২০৫৮ কোটি ৩০ লাখ টাকা পেয়েছে।

স্বাভাবিকভাবেই উয়েফা থেকে আয়ের দিক থেকে সবার ওপরে অবস্থান করছে শিরোপাধারী দলটি। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের মোট প্রাইজমানি ছিল ২.৪৭ বিলিয়ন ডলার। যা আগের চেয়ে ৪৬৬ মিলিয়ন ডলার বেশি। গতকাল (মঙ্গলবার) উয়েফা ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানেই জানা যায় এসব তথ্য। আগামী মাসে বেলজিয়ামের ব্রাসেলসে হবে উয়েফার বার্ষিক সম্মেলন।

সর্বশেষ ইউসিএলের ফাইনালে পিএসজির কাছে হেরেছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। উয়েফার কাছ থেকে অর্থলাভে তারা আছে দুই নম্বরে, রানার্সআপ দলটির আয় ১৫৯ মিলিয়ন ডলার বা ১৯৪৮ কোটি টাকা। এ ছাড়া সাতটি দল ন্যূনতম ১১৬ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা একমাত্র কোয়ার্টার ফাইনালিস্ট যারা ১০০ মিলিয়নের (৯৭.৫ মিলিয়ন ডলার) কম পেয়েছে। এর নেপথ্যে উয়েফার র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার প্রভাব রয়েছে, ৪১ বছর পর তারা গত মৌসুমে ইউসিএলে জায়গা করে নেয়।

এদিকে, ইউরোপসেরার মঞ্চে সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ হেরেছিল কোয়ার্টার ফাইনালে, প্রতিপক্ষ আর্সেনাল। তারা পেয়েছে ১১৯ মিলিয়ন ডলার (প্রায় ১৪৫৮ কোটি টাকা), যা ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর পাওয়া অর্থের চেয়ে ৩৭ মিলিয়ন ডলার কম। যদিও সেই সময় তারা উয়েফা সুপার কাপে আটালান্টাকে হারিয়ে অতিরিক্ত ৫ মিলিয়ন ডলার পকেটে পুরেছিল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইন্টার মিলান ইতালিয়ান অন্য চার ক্লাবের চেয়ে কমপক্ষে দ্বিগুণ আয় করেছে।

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি সর্বনিম্ন অর্থ পেয়েছে ইউসিএল থেকে। সাবেক এই ইংলিশ চ্যাম্পিয়নদের আয় ৮৮.৫ মিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদের কাছে হেরে নকআউট প্লে-অফ থেকেই বিদায় নেয় পেপ গার্দিওয়ার দলটি। এ ছাড়া ইউসিএল থেকে সর্বনিম্ন আয় স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভার (২৫.৬ মিলিয়ন ডলার)। নিজ দেশের চ্যাম্পিয়ন ক্লাবটি লিগপর্বের ৮টি ম্যাচেই হেরেছিল।

অন্যদিকে, উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম ৪৭.৮ মিলিয়ন ডলার, রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড ৪১.৯ মিলিয়ন ডলার পেয়েছে। ইউনাইটেড চলমান মৌসুমে উয়েফার কাছ থেকে কিছুই পাবে না, কারণ এবার তারা কোনো প্রতিযোগিতাতেই নেই। তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি ২৫.৪ মিলিয়ন জিতে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!