1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উপদেষ্টা বললেন, আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উপদেষ্টা বললেন, আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

চীনের দিকে বাংলাদেশ ঝুঁকছে না। বরং বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চীন থেকে সমরাস্ত্র কিনলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছি এবং রাখছি।

উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে নিষেধাজ্ঞার কোনো ভয় নেই? জবাবে উপদেষ্টা বলেন, আমি মনে করি না যে, আমাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।

সম্প্রতি জাতিসংঘে চিঠি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কেউ যেকোনো কিছু নিয়ে জাতিসংঘে যেতে পারে। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে তখন ওটা আমরা দেখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!