1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান ইউজিসি’র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান ইউজিসি’র

অনলাইন ডেস্ক :

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে কর্মদক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।আজ বুধবার ইউজিসিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পারচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর সেলিনা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মতিন, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের (আইসিএসইটিইপি) প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ উপস্থিত ছিলেন।

প্রফেসর আলমগীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে ইউজিসির করা তদন্তের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আরো বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের কাজ সঠিক সময়ে শেষ করা না গেলে, অংশীজনেরা কাক্সিক্ষত সুবিধা থেকে বঞ্চিত হয়। পাশাপাশি এতে প্রকল্পের মেরিট নষ্ট হয়ে যায়। এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্প সরকারে বিধি-বিধান মেনে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

তিনি প্রকল্প তৈরির আগে যথাযথ সমীক্ষা পরিচালনা, প্রকল্পের অংশীজনদের সাথে সভা করা, প্রকল্প বাস্তবায়নে দক্ষ ও উপযুক্ত ব্যক্তিকে প্রকল্প পরিচালক নিয়োগ এবং চলমান উন্নয়ন প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন প্রকল্প গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!