1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরায় ১৫ তলা সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উত্তরায় ১৫ তলা সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি

রাজধানীর উত্তরা পশ্চিম থানার  ৭ নম্বর সেক্টরের ১৫ তলা বিশিষ্ট ভবন ‘সাঈদ গ্র্যান্ড সেন্টারের’  আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রচেষ্টায় আজ বুধবার ভোর ৪ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।    
আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু’জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তারা হলেন, শামীম (টঙ্গি স্টেশন) ও বাদন (উত্তরা স্টেশনে)। এদের মধ্যে শামীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় উত্তরা পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বাসসকে এসব তথ্য জানান। 
এদিকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার  রোজিনা আক্তার  বাসসকে জানান, উত্তরা এ সাঈদ গ্র্যান্ড সেন্টারের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুন লাগে। মুর্হুত্বের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১ টা ২৬ মিনিটে দ্রুত ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে।  এরপর পর্যায়ক্রমে  ৮ টি ফায়ার স্টেশন থেকে মোট ২২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তাদের চেষ্টায় আজ ভোর রাত  ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  বুধবার  সকাল ৬ টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করে ফায়ার সার্ভিস। 
তিনি জানান, অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!