1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উজিরপুরে"নানা আয়োজনে শেষ হয়েছে এইচ এম ইনস্টিটিউশন স্কুলের ৭৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উজিরপুরে”নানা আয়োজনে শেষ হয়েছে এইচ এম ইনস্টিটিউশন স্কুলের ৭৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে এইচ,এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু বকর আকন,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইউছুব হাওলাদার,চেয়ারম্যান, ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আবু বকর আকন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মেয়েদের দলীয় ডিসপ্লে পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ব্যাঙ দৌড়,বস্তা দৌড়,পোষাক বদল,সাথি মিলাও,মেধা যাচাই,রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও গোলক নিক্ষেপ প্রভৃতি।সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, কবিতা, বিতর্ক, জারি গান,দলীয় নৃত্য সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনী বক্তব্যে স্কুল সভাপতি মামুন অর রশিদ তালুকদার
বলেন, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাধ্যমে মনে আত্মবিশ্বাস ও দেহে সজীবতার জন্ম দেয়। তিনি আরো শিক্ষার মান উন্নায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিবাবকদের নিরুৎসাহিত হওয়ার আহব্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!