1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির প্রতিনিধি দল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির প্রতিনিধি দল

প্রতিনিধি

উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৫ মে) ঢাকায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

জানা গেছে, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে সফরকারী দলটি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ও গবেষণার নানা বিষয়ে মতবিনিময় হবে।

সফরের অন্যতম উদ্দেশ্য হলো পাকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের অভিজ্ঞতা সরেজমিনে পর্যালোচনা করা।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুণগত মান নিশ্চিত করা এবং গবেষণায় উৎকর্ষ অর্জন। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বৈঠকে ইউজিসির সদস্য, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!