1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উখিয়ায় জুয়েলার্সের দোকানে কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

উখিয়ায় জুয়েলার্সের দোকানে কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি

প্রতিনিধি

উখিয়ায় জুয়েলার্সের দোকানে কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি
কক্সবাজারের উখিয়া সদরে মালতী জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক ও কর্মচারীকে ব্যস্ত রেখে অভিনব কায়দায় মুহূর্তের মধ্যে পুরো স্বর্ণের বক্স হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সংঘটিত এই ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।

ফুটেজে দেখা যায়, দুইজনের একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে। কথায় কথায় দোকানের কর্মচারীর দৃষ্টি সরিয়ে এক পর্যায়ে তারা কাউন্টার থেকে স্বর্ণভরা বক্সটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দোকান থেকে উধাও হয়ে যায় চোরেরা।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।

উখিয়া উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক রনজিত ধর জানান, এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকলে পুরো জুয়েলার্স ব্যবসা হুমকির মুখে পড়বে।

যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে সহযোগিতা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সনজিত ধর।

তিনি বলেন, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করছি।

বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!