1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈশ্বরদীর ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঈশ্বরদীর ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ যৌথ বিবৃতিতে বলেন, দেশে ধারাবাহিকভাবে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। বিচার দীর্ঘসূত্রিতায় ঝুলে থাকায় এবং অপরাধীরা আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে আসায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।

নেতারা বলেন, একটি সভ্য রাষ্ট্রে নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে নারী ও শিশু আজ ঘরেও নিরাপদ নয়, বাইরে তো নয়ই। দাদি-নাতনির মতো নির্মম হত্যাকাণ্ড ও সম্ভাব্য ধর্ষণের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।

তারা দাবি করেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি, তদন্তে গাফিলতি রোধ এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রভাবমুক্ত বিচারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার ছাড়া এ ঘৃণ্য অপরাধ নির্মূল সম্ভব নয়। তাই রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!