1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদ উপলক্ষে উত্তরের মহাসড়কে পুলিশের ‘এস্কর্ট’ সেবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঈদ উপলক্ষে উত্তরের মহাসড়কে পুলিশের ‘এস্কর্ট’ সেবা

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী সব মূল্যবান পণ্যবাহী যানবাহনকে ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপারে এই ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

জানা গেছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় নির্ধারিত সময়ের মধ্যে যানবাহনগুলোকে পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা অতিক্রম করানো হবে।

এ বিষয়ে যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৯ দেওয়া হয়েছে। এ ছাড়া, সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বরেও ০১৩২০১৩০৪৯৮ যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, পুলিশ এসকর্ট হলো আইন প্রয়োগকারী কর্মকর্তাদের (পুলিশ) একটি বিশেষ দল বা নিরাপত্তা ব্যবস্থা, যা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মূল্যবান সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত থাকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!