1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“ঈদের ছুটিতে সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে নজিরবিহীন ভিড়, অতীতের সব রেকর্ড ভঙ্গ করে হাজার হাজার ভ্রমণপিপাসুর আগমন; পর্যটন এলাকায় চরম ব্যস্ততা ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

“ঈদের ছুটিতে সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে নজিরবিহীন ভিড়, অতীতের সব রেকর্ড ভঙ্গ করে হাজার হাজার ভ্রমণপিপাসুর আগমন; পর্যটন এলাকায় চরম ব্যস্ততা ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব”

মো:জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ,(সিলেট) প্রতিনিধি:

সিলেট সাদা পাথর “পর্যটন স্পষ্টে” ঈদের ছুটিতে অতীতের রেকর্ড ভঙ্গ-হাজার হাজার ভ্রমণ পিপাসুদের আগমন ভ্রমণ পিপাসুদের আনাগোনায় এবার উপচে পড়া ভীড়ে হাজারো পর্যটকে মুখরি সিলেটের সাদা পাথর এরিয়া।নয়নাভিরাম সবুজ শ্যামল পাহাড়ের বুক চিরে ধলাই নদের উৎসমূখে সাদা পাথর বিছানা আর স্বচ্ছ পানির কলকাকলিতে মুগ্ধ আবাল বৃদ্ধ বণিতা।
ঈদুল ফিতরের পরদিন থেকে দেশী বিদেশি ভ্রমণ পিপাসুদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করার।

সরেজমিন পরিদর্শনে ঈদের তৃতীয় দিনে অনুকূল পরিবেশ আর ঈদের ছুটি যেনো ব্যাটে বলে সংযোগ লেগেছে দারুণ! উৎসবমুখর পরিবেশে সহজেই সিলেট শহর থেকে দ্রুত সময়ে কাংখিত সাদা পাথর ঘাটে চলে আসছেন দৈনিক হাজার হাজার পর্যটক।

সবকিছু ঠিকঠাক রাখতে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ বাড়তি নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন গোটা সাদা পাথর পার্কিং এরিয়া থেকে শুরু করে মূল স্পট পর্যন্ত।

নৌকা ঘাট থেকে প্রতি নৌকায় ৮জন করে মূল স্পটে যেতে যেতে শুরু হয় জলকেলি উপভোগ মাধ্যমে। ১৫ মিনিটের মাথায় মূল স্পট সাদা পাথরে বিছানো দৃশ্য আর উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলরাশি দেখে সত্যি মাতোয়ারা হয়ে উঠেন ভ্রমণপিয়াসী মানুষ এমনটাই জানা গেছে কয়েক পর্যটকদের কাছে।

আলাপ হয় পটুয়াখালী থেকে আগত তানজিম ও শাহাদাত নামের দুই পর্যটকের সাথে। তারা বলেন শাহজালাল মাজার জিয়ারত আর বিখ্যাত সাদা পাথর বেড়ানো মূল লক্ষ্য। শহর হতে চট জলদি বুঝে উঠার আগেই চলে আসলাম নৌকাঘাট। সেখান থেকে দেখতে দেখতে সাদাপাথর আর পাহাড়ের চূড়া দেখে সত্যি উদ্বেলিত আমরা।যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা বেশ আনন্দিত। পরিবার পরিজনদের নিয়ে ফের আসার আকাঙ্খা প্রকাশ তানজিম ও শাহাদাত নামের দুই পর্যটকের।

এদিকে আরেক পর্যটক নাটোর জেলার বয়স্ক মহিলার কাছে সাদা পাথর বেড়াতে আসায় কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, নাতি নাতনি সহ ছেলে ছেলের বউসহ আসা বেশ ভালো লাগছে।সবচাইতে বেশি আনন্দ পাচ্ছে নাতি নাতনিরা। তাদের আনন্দের সাথে তাদেরকে চোখে চোখে রাখাটার মধ্যে ও এক আনন্দ পাচ্ছি।

এদিকে ঈদুল ফিতরের পরদিন আকস্মিক পরিদর্শনে সাদা পাথর পর্যটনে প্রবাসী কল্যাণ শ্রম ও কর্মসংস্হান মন্ত্রী আরিফুল হক চৌধুরী খোশগল্পে মেতে উঠেন ভ্রমণপিয়াসী পর্যটকদের সাথে। আলাপচারিতায় আগত ভ্রমণ পিপাসুদের সুবিধা অসুবিধার পাশাপাশি কি কি করণীয় জানতে চাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাদা পাথর স্পটে পর্যটকদের সব ধরনের সুবিধার বাস্তবায়নে আন্তরিক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।

ভ্রমণ পিয়াসীদের আগমনে সাদা পাথর এলাকা মুখরিত এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কতৃক পর্যটকদের সার্বিক তদারকির বিষয়ে কেমন প্রস্ততি জানতে চাইলে ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, তিন স্তরে আইনশৃঙ্খলা বাহীনি, বিজিবি,ট্যুরিষ্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে যাতে পর্যটকরা কোনু ধরনের ভোগান্তিতে না পড়েন। পাশাপাশি পর্যটন ঘাট এলাকায় সিসি ক্যামেরার আওতায় এবং একটি মেডিকেল টিমও এলাকায় রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন সাদা পাথর এলাকায় হাজার হাজার ভ্রমণপিয়াসীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে তিনটি স্তরে আইনশৃঙ্খলা বাহীনি সাজানো হয়েছে। ওসি শফিকুল ইসলাম খান বলেন তিনি নিজেও মাঠ পর্যায়ে তদারকি করছেন যাতে আগতদের কোনু ধরনের নিরাপত্তার বিষয়ে ব্যাঘাত না ঘঠে।

পর্যটন ঘাট ব্যবসায়ী মোঃ সুমন জানান এবার উপচে পড়া ভীড় জমেছে সাদা পাথর দেখতে আসা দর্শনার্থীদের। তিনি বলেন পর্যটকদের কাছে আমাদের পণ্য বিক্রি সার্ভিস দেয়ার মতো।আমরা যথাসাধ্য চেষ্টা করছি মানসম্মত পণ্য সঠিক মূল্যে দেয়ার। এক প্রশ্নের জবাবে মোঃ সুমন বলেন আমাদের ব্যবসায়ী সমিতির মাধ্যমে পর্যটকদের সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্কের তাগিদ দেয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের সৈাহার্দ্য সম্প্রতি ও ভালো সার্ভিসের মাধ্যমে পর্যটকদের সাদা পাথর বেড়ানোর উৎসাহ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!