1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রার তৃতীয় দিনে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

ঈদযাত্রার তৃতীয় দিনে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরে আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এই ঈদযাত্রার তৃতীয় দিনে ফাঁকা দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহাসড়কের কুমিল্লার ১০৯ কিলোমিটার অংশে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

সকাল ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, একেবারেই ফাঁকা দেশের লাইফলাইন এই মহাসড়ক। চট্টগ্রামের দিক থেকে মাঝেমধ্যে দুয়েকটি গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি ঢাকার দিকে যেতে থাকলেও ঢাকামুখী লেনে সেটাও অপ্রতুল।

দেশের অন্যতম প্রধান এই জাতীয় মহাসড়কে এবারের ঈদযাত্রা সম্পূর্ণ নির্বিঘ্ন রয়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন বুধবার (১৮ মার্চ) মহাসড়কে দুটি ছোট দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে মহাসড়কের মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে চলা একটি মাইক্রোবাসকে পেছন থেকে মারসা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মহাসড়কে ৩ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসটিকে উদ্ধার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

একই দিন রাত সোয়া ১১টার দিকে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে দুইজন গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর মহাসড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটিকে উদ্ধার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। রাত ১টার পর থেকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

এই দুটি ঘটনা ছাড়া তেমন কোনো ভোগান্তি, যানজট কিংবা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যা এবারের ঈদযাত্রাকে আরও বেশি প্রাণবন্ত করেছে ঘরমুখো মানুষদের।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কথা হয় ঢাকা থেকে কুমিল্লায় আসা জাবেদ হোসেন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঢাকার ভেতর কিছুটা জ্যাম পেয়েছি। নতুবা পুরো রাস্তাই ফাঁকা। আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে কুমিল্লায় চলে এসেছি। রাস্তা পুরো ক্লিয়ার।

একই স্থানে চট্টগ্রাম থেকে আসা দিদারুল আলম আলম নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, এবারের ঈদযাত্রা ব্যতিক্রম। কম সময় মধ্যেই কুমিল্লায় আসতে পেরেছি। রাস্তায় গাড়ি খুবই কম দেখতে পেয়েছি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান ঢাকা পোস্টকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরাকে শান্তিপূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল দুটি ছোট দুর্ঘটনা ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কিছু দেখা যায়নি। আশা করছি এবারের ঈদযাত্রাকে মানুষ উপভোগ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!