1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

সোমবার রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে মহাসড়কের রাবনা পর্যন্ত যানবাহনের ধীরগতি ও যানজট শুরু হয়, যা মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

রাত থেকেই মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা এবং যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দূরপাল্লার বাসের পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল এমনকি খোলা ট্রাকেও অনেক যাত্রীকে গন্তব্যে যেতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুতেও বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মাধ্যমে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে, আর ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ৬০টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সাময়িক জটলা তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!