1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় কল্যাণপুরে ঘরমুখো মানুষের ঢল, বাড়ছে এসি বাসের চাহিদা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঈদযাত্রায় কল্যাণপুরে ঘরমুখো মানুষের ঢল, বাড়ছে এসি বাসের চাহিদা

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। অফিস-আদালতের ছুটি শুরু হওয়ায় আগেভাগেই পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন অনেকে। মঙ্গলবার সকালে রাজধানীর অন্যতম ব্যস্ত দূরপাল্লার বাস এলাকা কল্যাণপুরে দেখা গেছে বাড়িফেরা মানুষের উপচে পড়া ভিড়।

কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতিতে সরগরম পুরো এলাকা। Hanif Enterprise, Shah Fateh Ali ParibahanOrin Travels–এর কাউন্টারগুলোতে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। কাউন্টারের বাইরে, ফুটপাত ও ফুটওভার ব্রিজের নিচেও অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

যানজট ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এড়াতে এবার অনেক যাত্রীই এসি বাসে যাত্রাকে প্রাধান্য দিচ্ছেন। এতে এসি বাসের টিকিটের চাহিদা বেড়েছে কয়েকগুণ। সেই সুযোগে ভাড়াও বেড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

গাইবান্ধাগামী যাত্রী সোহেল জানান, আরামদায়ক ভ্রমণের জন্য তিনি অরিন ট্রাভেলসের এসি বাসের টিকিট কিনেছেন। এজন্য তাকে গুনতে হয়েছে ১ হাজার ২০০ টাকা, যেখানে সাধারণ সময়ে একই রুটে ভাড়া ছিল ৮০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে হানিফ বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেস বলেন, ঈদের সময় মহাসড়কে যানজট এবং একমুখী যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ভাড়ায় কিছুটা সমন্বয় করতে হয়। তিনি জানান, বর্তমানে কল্যাণপুর থেকে রংপুরগামী এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ২ হাজার টাকা এবং বগুড়াগামী যাত্রীদের গুনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকা।

এদিকে বাস কাউন্টার এলাকায় ঘরমুখো মানুষের ভিড়কে কেন্দ্র করে জমে উঠেছে আশপাশের অস্থায়ী দোকান ও হকারদের বেচাকেনাও। ঘড়ি, বেল্ট, সানগ্লাস, পানীয় ও ফলমূলের দোকানে ভিড় করছেন যাত্রীরা। নারী, শিশু ও বয়স্কদের ব্যাগ-লাগেজ হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে কাউন্টার এলাকায়।

ঈদের আগের দিন ঘনিয়ে আসায় বিকেলের পর যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!