1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসির হঠাৎ সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ের অস্বাভাবিক আচরণে উদ্বিগ্ন এনসিপি ও জোট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসির হঠাৎ সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ের অস্বাভাবিক আচরণে উদ্বিগ্ন এনসিপি ও জোট

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন (ইসি) হঠাৎ কিছু ‘সারপ্রাইজ সিদ্ধান্ত’ নিচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়টি ইসি প্রত্যাহার করছে, কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ ও জনপ্রশাসনের কর্মকর্তাদের অস্বাভাবিক আচরণ এখনো চলছেই।

তিনি অভিযোগ করেছেন, কিছু কর্মকর্তা ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন এবং নির্দিষ্ট দলের প্রার্থীদের সুবিধা দিচ্ছেন। এছাড়া, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দিলে তাৎক্ষণিক লিখিত জবাব না পাওয়ায় তাত্ক্ষণিক পদক্ষেপের জন্য একটি বিশেষ ‘টাস্কফোর্স’ থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এনসিপি আরও বলেছে, প্রশাসনিক বদলি প্রক্রিয়ায় কোনো দলের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট কর্মকর্তাদের অপসারণ করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। বৈঠকে তারা বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও দায়িত্ব বদলের দাবি জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা তোফাজ্জল হোসেন মিয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির নজরুল ইসলাম বাবলুসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!