1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসিতে আমরণ অনশনে আমজনতার তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসিতে আমরণ অনশনে আমজনতার তারেক রহমান

প্রতিনিধি

রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশন ভবনের গেটের সামনে আমরণ অনশনে বসেছেন তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নতুন দলগুলোর নিবন্ধনের বিষয়ে সংবাদ সম্মেলনের পরই ইসির মূল ভবনের গেটের সামনে অনশনে বসেন তিনি।

এদিন বিকেল ৩টায় ইসি সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে বিমর্ষ হয়ে পড়েন তারেক। ব্রিফিংয়ের পরপরই তিনি ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের দপ্তর থেকে ঘুরে এসে অনশনে বসে পড়েন। তিনি বলেন, নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিচ্ছে না।

এদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি (ডেসটিনি-২০০০ এর কর্ণধার রফিকুল আমিনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি), এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ায় স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।

ইসি সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকের নিবন্ধন দেওয়ার কথা জানান। এদের বিরুদ্ধে এখন আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির পর নিবন্ধন সনদ দেবে ইসি।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ ও বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!