1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামী আন্দোলন আপাতত ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলনে নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ইসলামী আন্দোলন আপাতত ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলনে নেই

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আজ দেওয়া হবে। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই তারা আপাতত উপস্থিত থাকছেন না।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, দলটি গত রাতে শীর্ষ নেতাদের বৈঠক করেছে। এতে আসন সমঝোতায় অংশগ্রহণ ও সুবিধা-অসুবিধা নিয়ে মতামত তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ দুপুরে কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সংবাদ সম্মেলনে আমাদের সঙ্গে পরামর্শও করা হয়নি, তাই আপাতত আমরা সেখানে থাকছি না।

ইসলামী আন্দোলনের এক শীর্ষ নেতা বলেন, “জোটের মধ্যে কিছু একপাক্ষিক সিদ্ধান্ত এবং সমন্বয়হীনতা স্পষ্ট হওয়ায় দূরত্ব তৈরি হয়েছে। আসন কার থেকে দেওয়া হলো, কেন দেওয়া হলো—এগুলো এখনও পরিষ্কার নয়। সমঝোতার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো জোটের মানসিকতা ও সহযোগিতা।”

আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে ১১ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!