1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে অন্তত সাতজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ইসলামপুর থানা এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। এ সময় ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে নির্মাণাধীন ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে ৭ জন নির্মাণশ্রমিক নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন, ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়েছিল। উদ্ধার অভিযান শেষে আহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!