1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের

প্রতিনিধি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে দখলদার ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ওমান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে শুক্রবার (২৪ অক্টোবর) এমন মন্তব্য করেন এরদোয়ান। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখতে তুরস্ক কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, “যুদ্ধবিরতি নিরাপদ রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে। তারা প্রকাশ্যে বলছে যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অপরদিকে ইসরায়েল চুক্তি ভঙ্গ করেই চলছে”

“আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আরও কাজ করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলে। তারা যেন যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় সেজন্য অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে।”

গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার কারণে ইসরায়েল-তুরস্কের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তার্কিস প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। এই বাহিনীতে তুরস্কের সেনা থাকায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, গাজাকে যে কোনো ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত আছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!