1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করেছে দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!