ইপেপার / প্রিন্ট
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। ফলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে শেহবাজ শরিফের নির্ধারিত সুইজারল্যান্ড সফর আপাতত প্রয়োজন হচ্ছে না।
তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলোতে পাকিস্তান তার কূটনৈতিক সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, চুক্তি কার্যকর হওয়ার প্রথম ধাপ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার করবে।
অন্যদিকে, জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের স্বাক্ষরের মাধ্যমে দলিলটি চূড়ান্ত হয়েছে।