1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে

প্রতিনিধি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এ আলোচনায় কি কি নিয়ে কথা হবে সেটির একটি কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক-মিসর ও কাতার।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়ে এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটিকে নাম প্রকাশ না করার শর্তে দুজন সূত্র জানিয়েছেন, এই কাঠামোর আলোকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করতে হবে।

এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। সঙ্গে হিজবুল্লাহ ও হুতির মতো যেসব সশস্ত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করে দিতে হবে।

প্রস্তাবিত চুক্তির কাঠামোতে কী আছে?

প্রস্তাবিত চুক্তির কাঠামোতে বলা হয়েছে— ইরান আগামী ৩ বছর একটুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এ সময় শেষ হওয়ার পর তাদের ১ দশমিক ৫ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দেওয়া হবে।

বর্তমানে ইরানের কাছে উচ্চ সমৃদ্ধকৃত যেসব ইউরেনিয়াম— যারমধ্যে রয়েছে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ৪৪০ কেজি ইউরেনিয়াম— তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে।

এছাড়া ইরান হিজবুল্লাহ বা হুতির মতো বাহিনীর কাছে কোনো অস্ত্র ও প্রযুক্তি পাঠাতে পারবে না।

এগুলোর পাশাপাশি ইরানকে কথা দিতে হবে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে মিসাইল উৎপাদন সীমিত এবং এগুলোর আঘাত হানার সীমা কমাতে হবে।

একটি সূত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অগ্রাসনবিরোধী চুক্তি’ নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে মধ্যস্থতাকারীদের এসব কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কি বলেছে সেটি জানা যায়নি।

যুক্তরাষ্ট্র দাবি জানিয়ে আসছে, ইরানকে পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও চুক্তি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!