1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান চুক্তি ভেস্তে দিতে নেতানিয়াহু উসকানিমূলক পদক্ষেপ নিতে পারেন: ট্রাম্প প্রশাসনকে সতর্কবার্তা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরান চুক্তি ভেস্তে দিতে নেতানিয়াহু উসকানিমূলক পদক্ষেপ নিতে পারেন: ট্রাম্প প্রশাসনকে সতর্কবার্তা

প্রতিনিধি

ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শনিবার (২০ জুন) ওয়াশিংটন পোস্টের বরাতে জিও নিউজ জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, চুক্তিটি নস্যাৎ করতে নেতানিয়াহু বেপরোয়া ও উসকানিমূলক পদক্ষেপ নিতে পারেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রশ্নে নেতানিয়াহু বর্তমানে রাজনৈতিক চাপে রয়েছেন। ফলে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ব্যাহত করার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে হওয়া চুক্তিতে ইসরায়েল অসন্তুষ্ট। তাদের মতে, এই সমঝোতা লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চালানোর স্বাধীনতাকে সীমিত করেছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননের কিছু অংশে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত রাখা ঝুঁকিপূর্ণ। সেনা প্রত্যাহার না করলে হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, লেবানন থেকে সেনা প্রত্যাহার কিংবা হামলা বন্ধ করা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। একইসঙ্গে ইসরায়েলের একতরফা পদক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি সমঝোতার কিছু গুরুত্বপূর্ণ শর্ত ইসরায়েলের কৌশলগত লক্ষ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে ইরান ও তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর ওপর চাপ সৃষ্টি করার নীতির সঙ্গে এই চুক্তির কিছু অংশ সাংঘর্ষিক বলে মনে করছে তেল আবিব।

এদিকে চুক্তির বিভিন্ন ধারা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। হোয়াইট হাউস উইটকফের সফরের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি। অপরদিকে ইরানের সংবাদমাধ্যমও আরাগচির সফর নিয়ে সীমিত তথ্য প্রকাশ করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!