1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

প্রতিনিধি

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কি। ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে মন্তব্য করেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক, যা আমাদের কাছে গ্রহণযোগ্য।”

এছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে এক বৈঠকে গত শুক্রবার বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অনেকে এটি মনে করেন। অনেকে আবার মনে করেন না।”

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেন, “পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের এটি করা উচিত। কিন্তু আমি জানি না তারা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!