ইপেপার / প্রিন্ট
ইরান পুনরায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননে যুদ্ধ বন্ধ না হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সমাধান সম্ভব নয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রেও লেবাননে যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ শর্ত। এদিকে হিজবুল্লাহ নেতৃত্বও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। হিজবুল্লাহও পাল্টা হামলা চালানোর দাবি করেছে। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল উত্তেজনা, লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যু আগামী দিনে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।