1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে হামলা চালাতে ‘উস্কানি’ দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরানে হামলা চালাতে ‘উস্কানি’ দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কয়েকজনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সৌদির এ প্রিন্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছেন, তিনি যদি হুমকি অনুযায়ী হামলা না চালান তাহলে ইরানের সরকার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সিওস আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি আরব প্রকাশ্যে ইরানে হামলা চালানোর বিরুদ্ধে বলে আসছে। তিন সপ্তাহ আগেও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা না চালাতে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার অনুরোধের প্রেক্ষিতে ওই সময় হামলা পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। কিন্তু এখন সৌদির প্রতিরক্ষাবমন্ত্রী উল্টো অবস্থান ব্যক্ত করেছেন। তিনি হামলা চালানোর জন্য পক্ষে কথা বলেছেন।

প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই; একইসঙ্গে অত্যন্ত আস্থাভাজন ও কাছের লোক।

এক্সিওস জানিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রিন্স খালিদ। ওই বৈঠকের মূল বিষয় ছিল ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা।

এরপর গতকাল শুক্রবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যবিষয়ক ১৫ জন বিশেষজ্ঞ পর্যবেক্ষক এবং পাঁচটি ইহুদি সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই প্রিন্স খালিদ মন্তব্য করেন, ট্রাম্পের এত হুমকির পর ইরানে এখন যুক্তরাষ্ট্রের হামলা চালাতে হবে। নয়ত ইরান সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, “এ মুহূর্তে যদি ইরানে হামলা না হয়, তাহলে বিষয়টি ইরানের সরকারকে আরও শক্তিশালী করবে।”

দুটি সূত্র এক্সিওসকে বলেছেন, মার্কিন মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে তিনি যেসব কথা বলে এসেছেন, গতকাল সেটিরই পুনরাবৃত্তি হয়ত তিনি করেছেন। অর্থাৎ তারা মনে করছেন, ইরানে হামলা চালাতে মার্কিন সরকারকেও সম্মতি দিয়ে এসেছেন সৌদির মন্ত্রী।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প যেহেতু ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই সৌদি এখন আর এটির বিরোধীতা করতে চায় না। কারণ তারা ট্রাম্পের কাছে নিজেদের বিরোধী হিসেবে জাহির করতে আগ্রহী নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!