1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে জনসম্মুখে এক ব্যক্তির ফাঁসি কার্যকর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরানে জনসম্মুখে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

প্রতিনিধি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশে চিকিৎসককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে বলে মঙ্গলবার দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

দেশটির বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে এএফপি। এতে বলা হয়েছে, ‘‘মঙ্গলবার সকালের দিকে কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশের রাজধানী ইয়াসুজে ড. দাভুদির হত্যাকারীর বিরুদ্ধে কিসাসের (প্রতিশোধমূলক বিচার) রায় জনসম্মুখে কার্যকর করা হয়েছে।’’

ইরানের বিচার বিভাগ বলেছে, ‘‘রায় কার্যকরের আগে অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন। কোহগিলুয়ে ও বুয়ের-আহমাদ প্রদেশের সরকারি কৌঁসুলি বাহিদ মুসাভিয়ান মিজান অনলাইনকে বলেছেন, ‘‘সমাজ ও নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এমন ব্যক্তিদের একটি বার্তা দেওয়ার জন্য জনসম্মুখে এই রায় কার্যকর করা হয়েছে।’’

যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সেপ্টেম্বরে বলেছিল, ইরানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটি ইরানে মাত্র ৯ মাসে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনার নিন্দা জানায়। একই সঙ্গে ফাঁসি কার্যকরের ঘটনাকে দেশটির কারাগারে চালানো ‘‘গণহত্যার অভিযান’’ হিসাবে অভিহিত করে।

ইরানে হত্যা, মাদকপাচার, ধর্ষণ এবং যৌন নির্যাতনসহ বড় ধরনের অন্যান্য অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার বিধান রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বে প্রত্যেক বছর চীনের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। যদিও দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান পাওয়া যায় না।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং ইরান-ইরাক যুদ্ধের পর ১৯৮০’র দশক ও ১৯৯০’র দশকের শুরুর দিকে ইরানে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, দেশটিতে গত তিন দশকে এতো ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নজিরবিহীন।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!