1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানের প্রতি সহানুভূতির অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইরানের প্রতি সহানুভূতির অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

প্রতিনিধি


মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ বাহরাইন ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগে ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হাই ক্রিমিনাল কোর্ট “ইরানের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কার্যক্রমের প্রতি সহানুভূতি ও সমর্থন” প্রদর্শনের দায়ে এসব ব্যক্তির নাগরিকত্ব বাতিলের নির্দেশ দিয়েছে। নাগরিকত্ব হারানোদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

দীর্ঘদিন ধরে ইরানযুক্তরাষ্ট্র-এর মধ্যে পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়, যার জেরে শুরু হয় সরাসরি সংঘাত।

এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইনের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে কুয়েত ও বাহরাইনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরানের প্রতি সমর্থনের অভিযোগে বাহরাইনে ধরপাকড় অব্যাহত ছিল। মার্চ মাসে গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে চলা বিচার শেষে এবার এই রায় ঘোষণা করা হলো।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!