1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানের পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরানের পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে পাল্টা হামলা আগেরবারের মতো আর সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এমন হুমকি দেন।

রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। যা হবে চূড়ান্ত এবং দৃঢ়সংকল্পমূলক।

গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। ১২ দিনের ওই যুদ্ধের শেষদিকে ইরানের চারটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। এছাড়া এতে যুদ্ধবিমানবাহী রণতরীও ব্যবহার করা হয়েছিল। মার্কিনিদের এ হামলা ছিল সীমিত। এর জবাবে ইরানও সীমিত হামলা চালিয়েছিল। তারা কাতারে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি আল-উদেইদে মিসাইল ছুড়েছিল। পরে ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে।

তবে এবার আর এমন কিছু হবে না হুঁশিয়ারি দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের পাল্টা হামলা হবে দীর্ঘ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর মতো ভুল হিসাবনিকাশ করে, তাহলে ট্রাম্প যেভাবে ভাবছেন সেভাবে সবকিছু হবে না। তিনি আকস্মিক হামলা চালাবেন এরপর দুই ঘণ্টা পর টুইট করবেন অভিযান শেষে হয়েছে, এমনটি হবে না।”

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো তাদের মিসাইলের কাছে দুর্বল বলেও দাবি করেছেন এ সেনা কর্মকর্তা। এছাড়া ওই অঞ্চলে থাকা মার্কিনিদের সব সামরিক অবকাঠামো ইরানের মধ্যম পাল্লার মিসাইলের পরিধির মধ্যে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!