ইপেপার / প্রিন্ট
ইরানের সরকার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি জানিয়েছেন, গত ৪৮–৭২ ঘণ্টায় কোনো বড় বিক্ষোভ বা দাঙ্গা দেখা যায়নি এবং পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
বিক্ষোভের সূচনা হয়েছিল নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে। বিক্ষোভ দমন করতে ইরানি সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা এখনও চলমান। প্রফেসর ইজাদি জানান, নিরাপত্তার কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, গত জুনে ইসরায়েল-ইরানের সংঘর্ষের সময় ইসরায়েলের গুপ্তচররা ইরানের ইন্টারনেট অবকাঠামো ব্যবহার করে কমান্ড সেন্টার পরিচালনা করেছিল।
বিক্ষোভ চলাকালীন অনেক দাঙ্গাবাজ পুলিশ ও দোকানদারদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। তবে বর্তমানে রাজধানীতে প্রধানত সরকারপন্থীরা রাজপথে অবস্থান করছেন এবং বিক্ষোভকারীর সংখ্যা কমে গেছে।