1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

প্রতিনিধি

ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সকালটা ভালো হলেও দ্বিতীয় সেশন ভালো কাটেনি। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে ছন্দ হারিয়েছে। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ। নারী কম্পাউন্ড দলের হয়ে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান।

কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে (৫৭-৫৭, ৫৭-৫৬, ৫৯-৫৮, ৫৮-৫৫) হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল দল। সেমি-ফাইনালে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে (৫৮-৫৪, ৫৮-৫৬, ৫৯-৫৮, ৫৯-৫৯) হেরে যায় বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ দল। সেমি-ফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে হারিয়ে নিজেদের প্রথম পদক পেল ইরান। কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া।

পদক হাতছাড়া হওয়ায় হতাশ বন্যা আক্তার বলেন, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে- এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না । মনের মধ্যে আনন্দ কাজ করছিল যে টিম মেটদেরও বলাবলি করছিলাম মেডেল নিব আমরা কিন্তু হয়নি।’

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেননি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে (৫৫-৫২, ৫৩-৫২, ৫৬-৫২) উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে (৫৩-৫৩, ৫৫-৫৩, ৫৪-৫৯, ৫৪-৫৬) দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে (৫৬-৬০, ৫৭-৫৪, ৫৩-৫৩, ৫৭-৫৬) হারিয়েছে উজবেকিস্তান। তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের চলতি আসরের প্রথম পদকটি পেল তারা। এই ইভেন্টের স্বর্ণ পদকের লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!