1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, দাবি মার্কিন গণমাধ্যমের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, দাবি মার্কিন গণমাধ্যমের

প্রতিনিধি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে ইসরায়েল গোপনে ইরাক-এর মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal। শনিবার (৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলার আগেই ইরাকের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে এ ঘাঁটি স্থাপন করা হয়। মূলত এখান থেকে ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হতো।

এছাড়া ঘাঁটিটিতে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্য ও উদ্ধারকারী দল অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলট উদ্ধারের জন্য এই ঘাঁটি ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেও জানানো হয়েছে।

ওয়ালস্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী, মার্চের শুরুতে ইরাকি সেনারা মরুভূমির ওই গোপন ঘাঁটির সন্ধান পায়। পরে সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

সে সময় ইরাকি গণমাধ্যমে এক সেনা সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। তবে ওই হামলার জন্য প্রথমদিকে যুক্তরাষ্ট্র-কে দায়ী করেছিল ইরাক সরকার। তাদের অভিযোগ ছিল, মার্কিন বাহিনী সমন্বয় ছাড়া হামলা চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক স্থানীয় মেষপালক মরুভূমির ওই এলাকায় হেলিকপ্টার ওঠানামা এবং গোলাগুলির শব্দ শুনে বিষয়টি ইরাকি সেনাদের জানান। এরপর সেনারা সেখানে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

একটি সূত্র ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে এ গোপন ঘাঁটির বিষয়ে অবহিত করা হলেও মার্কিন বাহিনী সরাসরি এ অভিযানে জড়িত ছিল না।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ মরুভূমি গোপন সামরিক ঘাঁটি তৈরির জন্য উপযুক্ত স্থান। কারণ এলাকাটি জনবসতিহীন এবং নজরদারিও তুলনামূলক কম।

এই প্রতিবেদন প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল বা ইরাক সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!