1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

প্রতিনিধি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে প্রাণ হারান সিনাওয়ার। এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব এখন ভেবে দেখছেন নিরাপত্তা কর্মীরা।

মিরি রেগেভ নিজে এ তথ্য নিশ্চিত করে করে অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে বলেছেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে, আমাদের ঠিক একই কাজ করা উচিত। আমি মন্ত্রিসভায় এ প্রস্তাব দিয়েছি। বলেছি, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”

সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এ দখলদার বলেছেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ না করা হয়।”

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। তাকে কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা।

সূত্র: ইয়েনেত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!