1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইমরান খানকে জয়ী করতে হস্তক্ষেপ, অস্বীকার সেনাবাহিনীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইমরান খানকে জয়ী করতে হস্তক্ষেপ, অস্বীকার সেনাবাহিনীর

প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন দলকে জয়ী করার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেন।

২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষভাবে’ অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের দিন সারা দেশে প্রায় ৩ লাখ ৭১ হাজার সেনা মোতায়েন করা হবে বলেও পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সেনাবাহিনী পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তারা এ কাজে গণমাধ্যমকে এমনভাবে ব্যবহার করছে, যেন ইমরান খানের দলকে ভোটে জয়ী করে সরকার গঠন করতে সহায়তা করছে।

সেনাবাহিনী ইমরান খানের দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ গফুর বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক দল নেই। আমরা কারও আনুগত্য করি না।’

পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের পরই সেনা মুখপাত্র সংবাদ সম্মেলন করলেন।

সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দলের আঁতাতের অভিযোগ নাকচ করে দিয়ে সংবাদ সম্মেলনে আসিফ গফুর জানান, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে ৩ লাখ ৭১ হাজার ৩৮৮ জন সৈন্য মোতায়েন থাকবে। ২০১৩ সালে অনুষ্ঠিত ভোটে মোতায়েন সেনার চেয়ে এ সংখ্যা তিন গুণ বেশি। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী আসন্ন ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে তাঁর দলের আঁতাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন।

পাকিস্তানের ইতিহাসের প্রায় অর্ধেক সময় সরাসরি শাসনক্ষমতা হাতে রেখেছে দেশটির সেনাবাহিনী। টেলিগ্রাফ ও জিও টিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!