1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিনিধি

শাহবাগে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা। এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদেরকে লাঠিচার্জ করল। আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণ করা না হয় আমরা আবার রাজপথে নেমে আসব।

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদরাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!