1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্তকে নিয়ে যা বললেন স্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্তকে নিয়ে যা বললেন স্ত্রী

প্রতিনিধি

‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্তকে নিয়ে যা বললেন স্ত্রী
জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মানতে পারছেন না তার অগণিত অনুরাগী। তবে স্বামীর মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই বলে জানিয়েছেন প্রশান্তের স্ত্রী মার্থা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামীর কফিনবন্দি দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, ‘এটা সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময় আমি ঠিক তার পাশেই ছিলাম। টেরও পাইনি কখন সব শেষ হয়ে গেল।’

প্রশান্তের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্থা আরও বলেন, ‘সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত ও অপরিচিত অসংখ্য মানুষের ফোন পেয়েছি। সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। যারা তাকে শ্রদ্ধা জানাতে চান, তারা যেন হাসপাতালে আসেন।’

তার কথায়, ‘আপনারা এতদিন যেভাবে তাকে মেসেজ, গান আর ভিডিও শেয়ার করে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত। তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, ওঁর আত্মা যেন শান্তি পায়, এই প্রার্থনাটুকু করবেন।’

উল্লেখ্য, ১৯৮৩ সালে দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং গানকে ভালোবেসে পুলিশ থেকে মুম্বাইয়ের গ্ল্যামার জগতে পা রেখেছিলেন। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন হওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি।

তবে তার এই জয়কে ঘিরে সেই সময় দার্জিলিংয়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল। বিমল গুরুংয়ের মতো নেতাদের উত্থানে অনুঘটক হিসেবে কাজ করেছিল প্রশান্তের সেই জয় আর তাকে নিয়ে করা এক রেডিও জকির বিতর্কিত মন্তব্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!