1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইন্টারনেটের মানচিত্র বদলে দিচ্ছে লাইক বাটন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইন্টারনেটের মানচিত্র বদলে দিচ্ছে লাইক বাটন

প্রতিনিধি

‘লাইক’ বাটন—একটি ছোট্ট থাম্বস-আপ চিহ্ন, যা একসময় ছিল শুধু পছন্দ জানানোর প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বাটন বদলে দিয়েছে আমাদের অনলাইন যোগাযোগের ধরন, অনুভূতি প্রকাশের ভাষা এবং ডিজিটাল দুনিয়ার ব্যবসার ভিত্তি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘লাইক : দ্য বাটন দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ নামের একটি বই, যেখানে তুলে ধরা হয়েছে—কীভাবে এই সাধারণ বাটনটি সামাজিক যোগাযোগের বিশাল প্রভাবক হয়ে উঠেছে।

২০০৫ সালের ১৮ মে, ইয়েল্প নামের এক রিভিউ সাইটের কর্মী বব গুডসন একটি স্কেচ করেন—একটি থাম্বস-আপ ও একটি থাম্বস-ডাউন চিহ্ন। উদ্দেশ্য ছিল, ব্যবহারকারীরা যেন সহজে রেস্টুরেন্ট রিভিউতে প্রতিক্রিয়া জানাতে পারেন।

ইয়েল্প যদিও এই আইডিয়া গ্রহণ করেনি, তবে একই সময়ে গুগল, ইউটিউব ও টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোও অনলাইনে রিঅ্যাকশনের সহজ উপায় খুঁজছিল। এই সম্মিলিত চিন্তা থেকেই জন্ম নেয় ‘লাইক’ বাটনের ধারণা।

প্রথমদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ‘লাইক’ বাটনের পক্ষে ছিলেন না। তিনি মনে করতেন, এতে ফেসবুকের গুরুত্ব হালকা হয়ে যেতে পারে। তবে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি, নানা আলোচনা-সমালোচনার পর আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়।

এরপর থেকে ‘লাইক’ বাটন হয়ে ওঠে ফেসবুক কনটেন্ট অ্যালগরিদম, বিজ্ঞাপন এবং ব্যবহারকারীর আগ্রহ বিশ্লেষণের মূল মাধ্যম। বর্তমানে মেটা শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই আয় করছে বছরে প্রায় ১৬ হাজার ৫০০ কোটি ডলার!

ফেসবুকের পর ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারসহ সব বড় প্ল্যাটফর্মেই লাইক বা সমমানের বাটন যুক্ত হয়। ২০১৬ সালে ফেসবুক আরও ছয়টি রিয়েকশন (লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি) যুক্ত করে।

এই ছোট ক্লিকগুলোই ঠিক করে দেয় কোন কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে, কোন পোস্ট ভাইরাল হবে। এটি হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট অপ্টিমাইজেশনের অপরিহার্য হাতিয়ার।

তবে সবকিছুই যে ইতিবাচক তা নয়। অনেক কিশোর-কিশোরী কম লাইক পাওয়ার কারণে হতাশায় ভোগে। অনেকে লাইক না পেয়ে নিজেদের মূল্যায়ন নিয়ে সন্দিহান হয়ে পড়ে।

লাইক বাটনের উৎপত্তির ইতিহাস আরও পুরনো। রোমান যুগের গ্ল্যাডিয়েটর যুদ্ধ থেকে শুরু করে ‘হ্যাপি ডেজ’ টিভি সিরিজে ফনজি চরিত্র পর্যন্ত—পছন্দ প্রকাশে থাম্বস-আপ ব্যবহৃত হয়েছে বহুবার।

বইটির সহলেখক মার্টিন রিভস বলেন, “লাইক বাটন আমাদের সেই প্রাচীন মানসিক চাহিদাকেই ছুঁয়ে যায়—আমরা চাই কেউ আমাদের পছন্দ করুক, বুঝুক এবং পাশে থাকুক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!