1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইতিহাস গড়ে নাচলেন আনচেলত্তি, বললেন ‘কঠিন ছিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ইতিহাস গড়ে নাচলেন আনচেলত্তি, বললেন ‘কঠিন ছিল

প্রতিনিধি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য! নিয়মিত বিরতিতে ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতার ফাইনাল খেলাকে তারা রুটিনে পরিণত করেছে। সবশেষ তিন আসরে স্প্যানিশ জায়ান্টরা দুবার ফাইনাল খেলে, দুবারই করেছে শিরোপা উৎসব। দলের ১৫তম চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার দিনে ইতিহাসের পাতায় নিজেকে আরও উচ্চস্থানে নিয়ে গেলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। পরে শিষ্যদের সঙ্গে পা মিলিয়ে নাচ তো তাকেই মানায়!

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শোকেসে ১৫তম শিরোপা যুক্ত করে রিয়াল। যেখানে একমাত্র কোচ হিসেবে পাঁচটি ইউসিএল শিরোপা জিতেছেন আনচেলত্তি। তার সর্বশেষ শিকার বরুশিয়া ডর্টমুন্ড। ইউসিএলে দলটির হয়ে ছয়বার ডাগআউটে দাঁড়িয়েছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

কোচ হিসেবে এই প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে শিরোপা রয়েছে পেপ গার্দিওলা, বব পেইসলি ও জিনেদিন জিদানের। আর খেলোয়াড় থাকাকালীন মিলানের জার্সিতে আরও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন আনচেলত্তি। রিয়ালের হয়ে ইতিহাস গড়ার পরও এই যাত্রাটা সহজ ছিল না বলে মন্তব্য রিয়াল কোচের, ‘আমি কখনই এগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারি না। কেননা, এটা (এই পথচলা) কঠিন ছিল, খুবই কঠিন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেললাম, আরও বেশি ভারসাম্যপূর্ণ দল ছিলাম, বল কম হারালাম…এটা একটা স্বপ্ন, যেটা ছুটছে তো ছুটছেই।’

৭৪তম মিনিট ও সবশেষ ৮৩ মিনিটে যথাক্রমে গোল করে ম্যাচের ডেডলক ভাঙেন দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই ডর্টমুন্ডের অসংখ্য আক্রমণের পরও গোল করতে না পারার হতাশা ষোলকলায় পৌঁছায়। ১১ বছর পর ফাইনাল খেলতে নেমে একই মাঠ ওয়েম্বলিতেই রচিত হয় জার্মান জায়ান্টদের শোকগাথা। অপরদিকে, উল্লাসে মাতোয়ারা রিয়াল মাদ্রিদ, প্রথম ইউসিএল জেতার পরিস্থিতি বিশ্বাস করতে পারছিলেন না জ্যুড বেলিংহ্যাম। শেষবারের মতো রিয়ালের জার্সি গায়ে তুলে রঙিন বিদায় পেলেন টনি ক্রুসও। তার সঙ্গে মিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন কারভাহাল, নাচো ফার্নান্দেজ ও লুকা মদ্রিচরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!