1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইতিহাসে নাম লেখাল মরক্কো! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইতিহাসে নাম লেখাল মরক্কো!

প্রতিনিধি

দুর্দান্ত পারফরম্যান্স, ট্যাকটিক্যাল ফুটবল আর অবিচল মনোভাব এই তিনেই বাজিমাত মরক্কোর। আর তারই ফল, ফুটবলের যুব বিশ্বমঞ্চে ইতিহাস লিখে ফেলল আফ্রিকান জায়ান্টরা।

সোমবার ভোরে চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে মরক্কো। এই প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতল দেশটি।

ম্যাচের নায়ক হয়ে উঠলেন তরুণ উইঙ্গার ইয়াসির জাবিরি। তার করা জোড়া গোল আর্জেন্টিনার সব আশা শেষ করে দেয়। প্রথম গোল আসে ম্যাচের ১২তম মিনিটে। এরপর ২৯তম মিনিটে দ্বিতীয় গোল করে মরক্কোর জয় নিশ্চিত করেন তিনি।

ফাইনালে বলের দখল ছিল মূলত আর্জেন্টিনার দিকেই পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। শটও নিয়েছে ২০টি। কিন্তু একের পর এক আক্রমণ করেও মরক্কোর রক্ষণভাগ আর গোলরক্ষককে টপকাতে পারেনি তারা।

দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে রাখে। ইয়াসির জাবিরি ছাড়াও ওথমান মাম্মা ও জেসিম ইয়াসিন ছিলেন চোখে পড়ার মতো। রক্ষণ থেকে আক্রমণ সব জায়গায় ছিল মরক্কোর নিয়ন্ত্রণ ও ছকবাঁধা পরিকল্পনা।

এই জয়ে মরক্কো আফ্রিকার ইতিহাসে নাম লেখাল ঘানার পর দ্বিতীয় দেশ হিসেবে, যারা যুব বিশ্বকাপের শিরোপা জিতল। ঘানা ২০০৯ সালে এই কীর্তি গড়েছিল।

আর অন্যদিকে, ২০০৭ সালের পর প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ ঘটল আর্জেন্টিনার। এবার যুব বিশ্বমঞ্চে লিওনেল মেসিদের উত্তরসূরীদের থামিয়ে দিল মরক্কো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!