1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইতালির ফুটবল বিশ্বকাপে ব্যর্থতার পাঁচটি কারণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ইতালির ফুটবল বিশ্বকাপে ব্যর্থতার পাঁচটি কারণ

প্রতিনিধি

ফিফা ফুটবল বিশ্বকাপে চারবারের শিরোপাজয়ী ইতালি এবারও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এটি সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে প্রথম ঘটনা, যেখানে কোনো দল তিনটি আসরে অংশগ্রহণ করতে পারবে না। বার্তাসংস্থা এপি ইতালির এই ধারাবাহিক ব্যর্থতার পাঁচটি মূল কারণ চিহ্নিত করেছে।

  1. তারকা খেলোয়াড়ের অভাব
    ২০০৬ সালের বিশ্বকাপজয়ী দলে আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সেসকো টট্টি ও আন্দ্রে পিরলো ছিলেন বিশ্বমানের তারকা। বর্তমান স্কোয়াডে সবচেয়ে দামি খেলোয়াড় মিডফিল্ডার সান্দ্রো টোনালি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা একমাত্র বিশ্বমানের খেলোয়াড়। আক্রমণভাগে আছেন মাতেও রেতেগুই ও মইসে কিন।
  2. সিরি–আ’ আ’র পুরোনো ঐতিহ্য নেই
    ১৯৮০ ও ১৯৯০ দশকে সিরি–আ বিশ্বের সেরা ক্লাব প্রতিযোগিতা ছিল। তবে বর্তমানে আন্তর্জাতিক মানের ফুটবলারের অভাবের কারণে লিগের মান কমেছে, যা জাতীয় দলের ওপরও প্রভাব ফেলছে।
  3. ফুটবলের বাইরের ইভেন্ট আকর্ষণ
    ইতালিতে টেনিস, ফর্মুলা ওয়ান ও প্যাডেল জনপ্রিয়তা বাড়ায় ফুটবলে তরুণদের আগ্রহ কমেছে। ২০২৫ সালে ২ কোটি ১৬ লাখ ইতালিয়ান ফুটবলভক্ত থাকলেও প্রায় ২ কোটি মানুষ টেনিস ও প্যাডেল দেখেন।
  4. সমর্থনের অভাব
    জাতীয় দল বড় স্টেডিয়ামে খেললে দর্শকরা দ্রুত অসন্তোষ প্রকাশ করেন। এতে খেলোয়াড়দের ওপর চাপ তৈরি হয় এবং দল ধারাবাহিক সমর্থন পান না।
  5. আধুনিক স্টেডিয়ামের ঘাটতি
    ইতালি বড় ক্লাবগুলোর জন্য আধুনিক স্টেডিয়াম নির্মাণে পিছিয়ে। জুভেন্তাস ছাড়া বড় ক্লাবের নিজস্ব আধুনিক স্টেডিয়াম নেই। মিলান ও ইন্টার নতুন স্টেডিয়ামের পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে ক্লাব পর্যাপ্ত আয় করতে পারছে না, যার প্রভাব শেষ পর্যন্ত জাতীয় দলের ওপর পড়ছে।

ইতালির কোচ জেনারো গাত্তুসো এবং ফুটবল বিশ্লেষকরা মনে করেন, এই সমস্যাগুলোর সমাধান না হলে জাতীয় দলের পুনর্জাগরণ কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!