1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইডেনের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ৪ ছাত্র আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইডেনের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ৪ ছাত্র আটক

প্রতিনিধি

রাজধানীর লালবাগ এলাকায় ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার জন ছাত্রকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কলেজের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। একই অপরাধে এর আগেও একবার তাদের আটক করা হয়েছিল বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টহল দল ইডেন কলেজের ১ নম্বর গেটের সামনে চারজনকে চাঁদা আদায় করতে দেখে। এ সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাকে মারধর করে আহত করেন। পরে চারজনকেই আটক করে ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দেন। আটকরা হলেন– মো. বাইজিদ, মাসুদ রানা, আবির হোসেন ও মো. আমজাদ। রাত ৯টা ১০ মিনিটে তাদের লালবাগ থানার একজন উপপরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত ৪ জানুয়ারি একই অভিযোগে ইডেন কলেজের সামনে থেকে এই চারজনকে আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের শিক্ষার্থী বিবেচনা করে মৌখিক সতর্কতার মাধ্যমে ছেড়ে দেন। তবে মাত্র এক দিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন আলী ঢাকা পোস্টকে জানান, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় আটক চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা হিসেবে তাদের আজ আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!