1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত

প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও হেলপার ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত আরেক হেলপার হলেন- চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রানীনগর থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর নিয়ে তিনজন আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করে।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘটনা শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!