1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ৩ বন্দীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ৩ বন্দীর মৃত্যু

প্রতিনিধি

ইকুয়েডরে সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগারে মঙ্গলবার ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় তিন বন্দী প্রাণ হারিয়েছে। কারাগারে সহিংসতার ক্ষেত্রে এটি ছিল দেশটির সর্বশেষ ঘটনা। সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এসএনএআই এজেন্সি জানায়, ইউকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের লা রোকা কারাগারে সর্বশেষ এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। গুয়াকুইল হচ্ছে বিশ্বব্যাপী মাদক ব্যবসার একটি ক্রমবর্ধমান স্নায়ুকেন্দ্র।
এসএনএআই’র বিবৃতিতে বলা হয়, দাঙ্গা ছড়িয়ে পড়ার পর কারাগারের বিভিন্ন এজেন্ট, পুলিশ এবং সামরিক বাহিনী নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করার মাধ্যমে সেখানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।
সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট এ কারাগারে প্রায় ১৫০ জন কয়েদি রাখার ব্যবস্থা রয়েছে। তবে দাঙ্গা ছড়িয়ে পড়ার সময় সেখানে ২৩ জন বন্দি ছিল। আর তাদের অধিকাংশই ছিল মাদক পাচারকারী চক্রের নেতা।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইকুয়েডরের বেশ কয়েকটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়তে দেখা যায়। এসব সহিংসতায় প্রায় ৪০০ জন প্রাণ হারায়। এদের অনেককে শিরশ্চেদ করে বা পুড়িয়ে মেরে ফেলা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!