1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউরোপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজার চালু করছে অপেরা। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ইউরোপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজার চালু করছে অপেরা।

প্রতিনিধি

ইউরোপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজার চালু করছে অপেরা।

ইউরোপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজার চালু করছে অপেরা। নতুন ব্রাউজারটিতে অ্যাপলের ওয়েবকিট ইঞ্জিনের পরিবর্তে অপেরা তাদের নিজস্ব ইঞ্জিন ব্যবহার করবে বলে নরওয়ের কোম্পানি সূত্রে জানা গেছে। খবর টেকক্রাঞ্চ।

মূলত ওয়েবকিট ইঞ্জিনটি অ্যাপলের সাফারি ব্রাউজারে ব্যবহৃত হতো। তবে ডিএমএ নিয়মের পরিবর্তনের ফলে এখন থেকে অ্যাপ ডেভেলপাররা ওয়েবকিট ইঞ্জিন ব্যবহার না করেও আইফোনের জন্য ব্রাউজার তৈরি করতে পারবে। তাই আগামীতে অপেরা আইফোনের জন্য সাফারির পরিবর্তে অন্যতম একটি বিকল্প ব্রাউজার হতে উঠতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

নতুন আইনটি মার্চ থেকে ইউরোপে কার্যকর হবে। অপেরা তখন আইফোনের জন্য এ নতুন ব্রাউজার উন্মোচন করবে বলে জানিয়েছে। আইনটি আপাতত শুধু ইউরোপের জন্য প্রযোজ্য হলেও অপেরা চায় এ পরিবর্তন অ্যাপল বিশ্বব্যাপী সব ডিভাইসের জন্য উন্মুক্ত করুক।

আইফোনের জন্য এ নতুন ব্রাউজারের ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি অপেরা। তবে ইউরোপে এআই অবকাঠামোয় বড় মাত্রার বিনিয়োগ শিগগিরই আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর অপেরা এআই-নির্ভর প্রথম আরিয়া ব্রাউজার চালু করে। এছাড়া অপেরা তাদের ডেস্কটপ ব্রাউজারটিকে অপেরা ওয়ান নামে জেনারেটিভ এআইয়ের মাধ্যমে পুনরায় ডিজাইন করে বাজারে এনেছে। আইফোনেও ব্রাউজারটিও অপেরা ওয়ান নামে আনা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!