1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

প্রতিনিধি

ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।

এছাড়া ফ্রান্সও গত মঙ্গলবার বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয়। এছাড়া আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!