1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউনেস্কো’র আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশের জয়লাভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইউনেস্কো’র আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশের জয়লাভ

প্রতিনিধি

ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। ২০২৫-২৯ মেয়াদে আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌বে বাংলা‌দেশ। প্যারিসে সংস্থাটির সদরদপ্তরে ১৯৭২ কনভেনশনের ২৫তম সাধারণ সভা চলাকালীন অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ এই সাফল্য লাভ করে।

এ বছর বাংলাদেশের জন্য নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাচনী গ্রুপে কোনো আসন বরাদ্দ না থাকায় বাংলাদেশ উন্মুক্ত আসনে নির্বাচনের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সমর্থ হয়। এ নির্বাচনের ফলে বাংলাদেশ এই কনভেনশনের সদস্য পদের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আগামী চার বছরের জন্য ২০২৫-২৯ মেয়াদে আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতকে পেছনে ফেলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়। বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভের মাধ্যমে ইউনেস্কোতে বাংলাদেশের জয়ধারা অব্যাহত থাকল। রাষ্ট্রদূত তালহা ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর দায়িত্ব গ্রহণের পর থেকে গত চার বছরে অদ্যাবধি বাংলাদেশ মোট আটটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিটি নির্বাচনে জয়লাভ করে।

নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত তালহা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সাফল্য কোনো একক ঘটনা নয়। এটি ইউনেস্কোতে আমাদের কূটনৈতিক সক্ষমতার প্রতি অন্য সব দেশের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি সমর্থন। এটি সম্ভব হয়েছে আমাদের ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং একনিষ্ঠ প্রচারণার মাধ্যমে। রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে এই নির্বাচনী কাজে সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিসের সব সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত ১৯৭২ কনভেনশনের সদস্য পদ গ্রহণের পর থেকে এই কনভেনশনের আওতায় মোট তিনটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং একটি প্রাকৃতিক ঐতিহ্যকে বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধন গ্রহণে সক্ষম হয়। সর্বশেষ ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য নিবন্ধনের পর থেকে এই কার্যক্রম প্রায় স্তিমিত ছিল। তবে এই নির্বাচনের ফলে বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিশ্বের অন্যান্য দেশের সমর্থন পুনর্ব্যক্ত হল বলে সংশ্লিষ্ট অনেকে মনে করেন।

ইউনেস্কোতে বিভিন্ন কমিটির নির্বাচনের মধ্যে বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনকে সর্বাপেক্ষা কঠিন নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। আগামী ২০২৬-এর জুন মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে এই আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের ৪৮তম সভায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ এই পর্ষদে তার কার্যক্রম শুরু করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!