1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা রাজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা রাজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

প্রতিনিধি

ইউনাইটেড গ্রুপ এবং নেপচুন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত।

অপর তিনজনের মধ্যে রয়েছেন— ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রোববার (১৮ জানুয়ারি) এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, হাসান মাহমুদ রাজাসহ তিনজন এবং আরও ১২ জনের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত অভিযোগ রয়েছে। অনুসন্ধান টিমের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

এছাড়া, কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। তার নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১৪টি হিসাবের মাধ্যমে মোট ৭৪ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করার অভিযোগে দুদক মামলা দায়ের করেছে। অনুসন্ধানের সময় তার সম্পত্তি বিদেশে স্থানান্তর করার চেষ্টা দেখা দিয়েছে।

দুদক জানিয়েছে, আসামিরা বিদেশে পালালে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এই দেশত্যাগে নিষেধাজ্ঞা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!