1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য সুখবর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য সুখবর

প্রতিনিধি

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শর্টস ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এখন থেকে যেকোনো শর্ট প্রথমবার বা পুনরায় প্লে হলেই তা ভিউ হিসেবে গণ্য হবে। আগে নির্দিষ্ট কয়েক সেকেন্ড দেখার পরই ভিউ হিসেবে ধরা হতো। ফলে এই নতুন আপডেটের কারণে শর্টসের ভিউ সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পাবে।

ইউটিউব জানিয়েছে, কনটেন্ট নির্মাতাদের অনুরোধেই এই পরিবর্তন আনা হয়েছে। ফলে তারা এখন সহজেই বুঝতে পারবেন, দর্শকরা তাদের শর্টস কীভাবে উপভোগ করছেন। একই সঙ্গে, ব্র্যান্ড পার্টনারদের সামনে নিজেদের কাজ উপস্থাপন করাও আরও সহজ হবে।

ইউটিউবের নতুন আপডেট টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের ভিউ গণনার মেট্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ এই প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও শুরু বা পুনরায় চালু হওয়া ভিউ হিসেবে ধরা হয়। এতে ক্রস-প্ল্যাটফর্ম অ্যানালিটিকস করা আরও সহজ হবে।

যেসব কনটেন্ট ক্রিয়েটর আগের মেট্রিক দেখতে চান, তারা ইউটিউব অ্যানালিটিকসের ‘অ্যাডভান্সড মোডে’ গিয়ে ‘এনগেজড ভিউস’ অপশন দেখতে পাবেন। এটি দেখাবে, দর্শকরা কতটা সময় ধরে শর্টস ভিডিও দেখছেন এবং কতটা এনগেজড থাকছেন।

নতুন পরিবর্তনটি আগামী ৩১ মার্চ থেকে কার্যকর হবে। তবে ইউটিউব নিশ্চিত করেছে, এই আপডেট নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতায় কোনো প্রভাব ফেলবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!